চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দরবারে গাউছে হাওলাপুরী। বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি দুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে হাওলাপুরী রেসকিউ টিম উপজেলার বিভিন্ন পানিবন্দি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেয়।
ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এবং দরবারে গাউছে হাওলা শরীফ শিবলী মঞ্জিলের সাজ্জাদানশীন পীরজাদা শাহ সুফি সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরী।
এ সময় দরবারে গাউছে হাওলা শরীফ শিবলী মঞ্জিলের পীরজাদা সৈয়দ মনিরুল কুদ্দুস আকবরী,মাসরুর আহম্মেদ খানসহ ভক্ত, খাদেমগণ ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।
দরবারে গাউছে হাওলা শরীফ শিবলী মঞ্জিলের সাজ্জাদানশীন পীরজাদা শাহ সুফি সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরী এসময় জানান, উপজেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রায় ১ হাজার ২০০ জনের মাঝে রান্না করা খাবার এবং আরও ১ হাজার ২০০ জনের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন : রাজবাড়ীতে জুলাইযোদ্ধা শহীদ গণি স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত


