বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দায় গোসল করতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দায় মোঃ সুমন ইসলাম ১৭ নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

শুক্রবার বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের মহানন্দায় গোসল করতে যায় সুমন ও তার আরও কয়েকজন বন্ধু। এসময় নদীর গভীরে হারিয়ে যায় সুমন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। এরপর বেলা ১২টায় চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজী পাড়া গ্রামের পাশে মহানন্দা নদী থেকে সুমনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

নিহত সুমন চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার চরবাঘডাঙ্গা ইউনিয়নের চানভাসা গ্রামের মোঃ সফিকুল ইসলামের ছেলে। সুমন দারুল ওলুম রহমানিয়া ইসলামপুর মাদ্রাসার ছাত্র ।

বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী নৌপুলিশ ফাঁড়ির এসআই জীবন রায়। তিনি জানান, সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের দারুল ওলুম রহমানিয়া ইসলামপুর মাদ্রাসার কয়েক জন শিক্ষার্থী মহানন্দায় গোসল করতে গিয়ে সুমন নিখোঁজ হয়েছিল।

বিজ্ঞাপন

পড়ুন : মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : মনিরুজ্জামান মনি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন