নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদে দলীয়করণ করে সরকারী প্রজ্ঞােপনের মাধ্যমে জেলা বিএনপি নেতা নূরনবী ভুইয়া ও ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ও মহিলদল নেত্রীদের ইউপি সদস্য করে নির্বাচন বানচালের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রূপগঞ্জ ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা।
১৮ জুলাই শনিবার সকালে উপজেলার পিতলগঞ্জে ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন কর হয়। এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন সভাপতি মোঃ আবু বকর সিদ্দীক, কর্মপরিষদ সদস্য সহিদুল ইসলাম, মোঃ আব্দুল বাছির।
এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আবু তাহের মোল্লাহ, কর্মপরিষদ সদস্য নেয়ামুল কবির জিলান, জামাত নেতা মাওলানা আব্দুল বারী জামাত নেতা আনোয়ার হোসেন জামাত নেতা বাবুল মিয়া জামাত নেতা মানিক ,জামাত নেতা বাবুল মিয়া,জামাত নেতা মানিক মিয়া জামাত নেতা সাজাহান জামাত নেতা মজিবর জামাত নেতা আব্দুল আহাদ জামাত নেতা আব্দুল্লাহ জামাত নেতা নজরুল ইসলাম জামাত নেতা মনজুর হোসেন আব্দুল বারী, আব্দুল আহাদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ২৪ সালের হাসিনা হটাও আন্দোলনে ছাত্র জনতার আন্দোলন ছিলো নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করা। কিন্তু বিএনপি রূপগঞ্জ ইউনিয়নে ঢালাওভাবে দলীয়করণ করে তাদের জেলার নেতা , ওয়ার্ড সভাপতি ও মহিলাদল নেত্রীদেরকে সদস্য করে সরকারী প্রজ্ঞাপন করায়। যা গণতন্ত্রের অন্তরায়। তারা মূলত পূর্বাচলের সীমানা ও ভোটার জটিলতাকে কাজে লাগিয়ে বহু বছর থাকায় পায়তারা করতেছে।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পড়ুন : আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ১৮ নম্বরে, শীর্ষে যুক্তরাষ্ট্রের শহর
সা/


