বিজ্ঞাপন

ফাইনালের আগে রেফারিং নিয়ে সতর্ক বার্তা স্পেন কোচের

২০২৬ বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় ছিল রেফারিং। বিতর্কিত সিদ্ধান্ত, ভিএআরের ব্যবহার নিয়ে প্রশ্ন এবং একাধিক ম্যাচে রেফারিদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কোচ, খেলোয়াড় ও সমর্থকরা। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলোতে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে পক্ষপাতের অভিযোগও বারবার সামনে এসেছে।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে বিশ্বকাপ ফাইনালের আগে রেফারিং প্রসঙ্গে সতর্ক অবস্থান জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে তিনি বলেছেন, ম্যাচ পরিচালনার সময় কোনো ধরনের শিথিলতা বা নিয়মের বাইরে কাউকে বাড়তি সুবিধা দেওয়া উচিত নয়।

আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সির স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া এই ম্যাচের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে দায়িত্বপ্রাপ্ত স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিককে নিয়ে মন্তব্য করেন।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক জয়ের ম্যাচটিও পরিচালনা করেছিলেন ভিনচিক।

রেফারিং নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে স্পেন কোচ বলেন, ‘মাঠে কোনো ধরনের শৈথিল্য দেখানোর সুযোগ নেই। নিয়ম ভাঙারও কোনো সুযোগ দেওয়া উচিত নয়। ফুটবলের বৈধতার যে সীমারেখা রয়েছে, তা অবশ্যই বজায় রাখতে হবে।’

তবে একই সঙ্গে ম্যাচ কর্মকর্তাদের প্রতি আস্থার কথাও জানান তিনি। দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারিদের ওপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। তবে তার চেয়েও বেশি বিশ্বাস আছে আমার দলের ওপর। কারণ আমরা জানি, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কীভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হয়।’

ফাইনাল নিয়ে নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন স্পেন কোচ। তার মতে, বর্তমান বিশ্ব ফুটবলের সেরা দুই দলের লড়াই হতে যাচ্ছে এই ম্যাচ। দুই দলের খেলোয়াড়দের প্রতিভা ও সামর্থ্যে অনেক মিল থাকায় শুরু থেকেই আক্রমণাত্মক ও উপভোগ্য ফুটবল দেখা যাবে।

দে লা ফুয়েন্তে বলেন, ‘এটি দারুণ একটি ফুটবল ম্যাচ হতে যাচ্ছে। দুই দলই নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে। আমরা আশা করি, রেফারি ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করবেন, যাতে বিশ্বকাপ ফাইনালের মর্যাদার সঙ্গে মানানসই একটি লড়াই উপভোগ করতে পারে ফুটবলপ্রেমীরা।’

পড়ুন: আর্জেন্টিনার ৬ খেলোয়াড়কে ফাইনাল ম্যাচে নিষিদ্ধের দাবি!

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন