বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিজমি-জলাশয় রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিজমি ও জলাশয় ভরাট করে গড়ে ওঠা ৫টিরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার সিমনা-বি.বাড়িয়া সড়কের পাশে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের সময় ভরাটকারী কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় জরিমানা বা কারাদণ্ড দেয়া যায়নি।

অভিযান সূত্রে জানা গেছে, সিমনা-বি.বাড়িয়া সড়কের পাশে বেশ কিছু কৃষিজমি ও জলাশয় ভরাট করে অবৈধভাবে দোকানঘর ও স্থাপনা নির্মাণ করেছে স্থানীয় একটু চক্র। এ পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫টিরও বেশি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, তিতাস নদীর তীরবর্তী কৃষিজমিগুলো অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে৷ কৃষিজমি ও নদী-জলাশয় রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : সাটুরিয়ায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনে সম্ভাব্য জায়গা পরিদর্শনে বিমানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন