বিজ্ঞাপন

সোনারগাঁয়ে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীর প্রকাশ্য মুচলেকা!

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুম ভুঁইয়া ও হাবিবুর রহমান (পিয়ার) স্ট্যাম্পে স্বাক্ষর করে লিখিত মুচলেকা প্রদান এবং শতশত নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সামনে প্রকাশ্যে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ামিন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি এবং আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আল মুজাহিদ মল্লিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. গিয়াসউদ্দিন, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলু মেম্বার, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, ইব্রাহিম মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আলামিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহআলম, জামপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মকবুল ভুঁইয়া, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর, জামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শিহাব ভুঁইয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মাদক ব্যবসায় জড়িতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা ইরাকের সশস্ত্র গোষ্ঠীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন