সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে পৌঁছেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবো। রোববার (১৯ জুলাই) সকালে দুই দিনের সফরে তিনি ঢাকায় আসেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরের প্রথম দিন রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আইএলও মহাপরিচালক। এছাড়া সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
এর আগে, সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হোংবোর সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ওই বৈঠকে তিনি গিলবার্ট হোংবোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দেশে কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রম অধিকার উন্নয়নে আইএলওর সহযোগিতা কামনা করেন।
জবাবে গিলবার্ট হোংবো বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রম অধিকার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে আইএলওর দীর্ঘদিনের অংশীদারত্বেরও প্রশংসা করেন তিনি।
পড়ুন: শিরোপার লড়াইয়ে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
আর/


