ঢাকার কেরানীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিষয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে একটি সনাতন পরিবার। সোমবার (২০ জুলাই) দুপুর ১ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় এক নিকট আত্বীয়ের বাড়ীতে এই সংবাদ সম্মেলন করে অন্জন সেন গুপ্ত ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে অন্জন সেন গুপ্ত বলেন, আমি ও আমার ভাই সঞ্জয় সেন গুপ্ত বাঘৈর মৌজায় পিতার ওয়ারিশ সূত্রে কিছু জমির মালিক হই। পরবর্তিতে জমি বিক্রির জন্য এই জমি দুইটি দলিলের মাধ্যমে আল আমিন নামে এক ব্যাক্তিকে আম মোক্তার নিযুক্ত করি। কিন্তু অনেকদিন অতিবাহিত হয়ে গেলেও আল আমিন আমাদের জমি বিক্রি করে দেয় না। পরে আইনজীবির পরামর্শে আল আমিনকে নোটিশ করলেও আলামিন কোন জবাব দেয় না। বিধায় সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় আমি ও আমার ভাই সঞ্জয় আম মোক্তারনামা দলিল বাতিল করে দেই। কিন্তু এতে আল আমিন কিছু না বললেও স্থানীয় সন্ত্রাসী শাকিল আহমেদ ও বাপ্পিসহ আরো কয়েকজন আমাদের বিরুদ্ধে ঘুষের বিনিময় আম মোক্তারনামা দলিল বাতিল করেছি বলে অপপ্রচার চালাচ্ছে, যাহা সম্পুর্ণ মিথ্যা। এছাড়া তারা আমাদেরকে প্রাণনোশের হুমকি দিচ্ছে বিধায় আমরা আমাদের এলাকায়ও থাকতে পারছি না।
আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে এই সব অপপ্রচার কারীদের বিচার চাই। তারা অপপ্রচার করে আমাকে আমার পিতার জমি থেকে উৎখাতের পায়তারা চালাচ্ছে।
পড়ুন : সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
সা/


