বিজ্ঞাপন

ইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল সভাপতিকে স্থায়ী বহিষ্কার

জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল আহম্মেদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ছাত্রদলের সকল সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নান্দিনা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সদর উপজেলার ফতেপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে ফয়সাল আহম্মেদ এবং নান্দিনা বাদামবাড়ি এলাকার মুক্তারের ছেলে নাজমুলকে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, মাদকসহ গ্রেপ্তারের খবর প্রকাশের পরপরই ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার রাতেই জামালপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মীর সোহান আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের সদস্য ও ১০ নম্বর শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল আহম্মেদকে উপজেলা ছাত্রদলের সদস্য পদসহ ছাত্রদলের সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত ফয়সালের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক যৌথভাবে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।

পড়ুন : ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, ৮ নদীবন্দরে সতর্ক সংকেত

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন