মানিকগঞ্জ সদর উপজেলার বাইচাইল এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১৯ জুলাই) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো।
গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার বাইচাইল গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে মো. মেহেদী হাসান ওরফে কাকন মিয়া (৩৭) এবং মানিকগঞ্জ পৌরসভার নারাঙ্গাই এলাকার মো. আব্দুল হাকিমের ছেলে মো. মামুন মিয়া (২৬)।
ডিবি পুলিশ জানায়, এসআই আতাউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল শনিবার (১৮ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে সদর উপজেলার বাইচাইল এলাকায় অভিযান চালায়। এ সময় মেহেদী হাসান ওরফে কাকন মিয়ার কাছ থেকে ২০ পিস এবং মামুন মিয়ার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা।
ডিবির তথ্যমতে, গ্রেপ্তার মেহেদী হাসান ওরফে কাকন মিয়ার বিরুদ্ধে আদালতে তিনটি এবং মামুন মিয়ার বিরুদ্ধেও তিনটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
মানবেন্দ্র বালো বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’
পড়ুন : ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত
সা/


