সারাদেশে ৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণের আওতায় আনা হবে। এছাড়াও সারাদেশে মিথ্যা ও গায়েবি মামলা বন্ধ করা হয়েছে। ১৬ বছরে পৃষ্ঠপোষকতার কারণে পুলিশ ও আমলাদের চাকরি গেছে। তাই আমরা ন্যায় বিচারের পথ ধরে এগোচ্ছি, সুষ্ঠ ও ন্যায় বিচার ফিরিয়ে আনতে সরকার বদ্ধ পরিকর- বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রবিবার (১৯ জুলাই) বিকালে মাগুরা জেলা আইনজীবী সমিতির অফিস চত্বরে এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে আইনমন্ত্রী ঝিনাইদহের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিকালে মাগুরায় আসেন। এসময় আইনমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানায় বিএনপি নেতাকর্মী ও আইনজীবীরা।
মাগুরা জেলা আইনজীবী সমিতির আয়োজনে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। মাগুরা জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মিজানুর রহমান, এ্যাড. রোকনুজ্জামান খান আরও অনেকে।
পড়ুন : জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তরিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


