রাজবাড়ীর কালুখালীতে পোল্ট্রি ফার্মের একটি মুরগীর খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ। তবে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন- ফার্মে থাকা ফিডের ভারী বস্তা চুরি করতে গিয়েই বস্তার নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু হতে পারে।
বিষয়টি নিশ্চিত করেছেন- কালুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তফা কামাল।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশে এ দূর্ঘটনা ঘটে।
নিহত জসিম শেখ কালুখালীর রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুরের মৃত বিশু শেখের ছেলে।
কালুখানী থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় -শনিবার দিবাগত মধ্যরাতে পোল্টি ফার্মের নেট কেটে ভেতরে প্রবেশ করেন ওই যুবক জসিম।সেখানে ফার্মে থাকা ৫০ কেজি ওজনের একটি পোল্ট্রি ফিডের বস্তা চুরির করার সময় ভারী ফিডের বস্তাটি তার শরীরের ওপর পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তফা কামাল বলেন,নিহত ওই যুবকের মৃত্যুের ঘটনায় আমরা কয়েকটি বিষয় নিয়ে কাজ করছি। লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে,তদন্তের কাজ শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
পড়ুন : জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তরিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


