বিজ্ঞাপন

কুষ্টিয়ায় আর্জেন্টাইন সমর্থকদের গরু জবাই করে ভুরিভোজের আয়োজন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা উপলক্ষে কুষ্টিয়ায় গরু জবাই করে ভুরিভোজের আয়োজন করেছেন স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা। আজ রবিবার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিড়াভিটা গ্রামে এ ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে আনন্দ উদযাপন করেছেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ফাইনাল ম্যাচকে ঘিরে গ্রামের শতাধিক সমর্থক চাঁদা তুলে একটি গরু কিনেছেন। এই গরু জবাই করে গণভোজের আয়োজন করেছেন তারা।

আয়োজকদের একজন আবু সুফিয়ান জানান, দীর্ঘদিন ধরেই তারা আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপের ফাইনালকে ঘিরে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে এই আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, এরই মধ্যে গরুটি জবাই করা হয়েছে, রান্নার কাজও চলছে। এদিকে এ আয়োজন ঘিরে আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও জার্সি পরে সমর্থকদের উল্লাস করতে দেখা যায় সমর্থকদের।

আর্জেন্টিনা সমর্থক আলাউদ্দিন আলা বলেন, আর্জেন্টিনা এখন বিশ্বসেরা দল। তারা আবারও ট্রফি জিতবে এর কোন বিকল্প নেই।

আশরাফুল ইসলাম নামে অপর এক সমর্থক বলেন, মেসিকে থামানোর কারো সাধ্য নেই। তাই এবারও তারা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে।

পড়ুন : শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন