চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, উন্নয়ন বরাদ্দের প্রতিটি টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে। কোনো ধরনের অন্যায়-অবিচার, অনিয়ম ও লুটপাট বর্তমান সরকারের আমলে সহ্য করা হবে না। বরাদ্দকৃত প্রতিটি টাকা যথাযথভাবে জনগণের কল্যাণে ব্যয় নিশ্চিত করা হবে। তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করারও নির্দেশনা দেন।
রোববার (১৯ জুলাই) বিকেলে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে বিএনপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী প্রবাসী কাউসার হোসেনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি এনামুল বলেন, “জনগণ যে আশা ও উদ্দেশ্য নিয়ে আমাদের ভোট দিয়েছেন, সেই আস্থার মর্যাদা রক্ষা করতে হবে। কাউসার হোসেনের মতো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখের ভাগীদার হতে হবে। জনগণের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে চট্টগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে বিশেষ বক্তব্য দিয়েছেন এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের সার্বিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি পটিয়ার ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক উন্নয়নকে এগিয়ে নিতে মসজিদ ও মন্দিরের জন্য মোট ১৮০টি বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।
পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সেকান্দর হোসেন নয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মঈনুল আলম ছোটন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক মোরশেদুল শফি হিরু, দক্ষিণ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মীর জাকির আহমেদ, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ, মাহাবুবুল আলম, অ্যাডভোকেট নাজিম উদ্দীন, ফরিদুল আলম সওদাগর, এ.কে.এম. নাছির উদ্দীন, আবু বক্কর মেম্বার, নুরুল ইসলাম বাডালা, মিজানুর রহমান, জামাল উদ্দিন, এস.এম. হোসেন নয়ন, মো. পারভেজ, নুরুল হোসেন খান, হাজী মো. শামসুল আলম কোম্পানি, সিরাজুল হক, মো. হায়দার আলী, মো. সেলিম, মো. মোজাফফর, হাজী ইকবাল হোসেন, মো. ইকবাল হোসেন, মো. ফরিদুল আলম, আসাদুজ্জামান রিপন, মো. সাজ্জাদ হোসেন জয়, বিকাশ দাশ, মো. হেলাল, মো. সরোয়ার আলম, মো. শাহজাহান, হাদী মো. শাহ কামাল, মনির উদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. হান্নান, মো. বাদশা, মো. ফারুক, মো. নাঈম উদ্দিন, শহিদুল ইসলাম জয়, মো. সাজ্জাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে প্রায় ৪০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পড়ুন : শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
সা/


