বিজ্ঞাপন

জুলাই চেতনা বিক্রি করে কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় পরিণতি ভাল হবে না: খায়রুল কবির খোকন

কেউ যদি জুলাই চেতনা বিক্রি করতে চান, বিক্রি করে যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চান পরিণতি ভালো হবে না, জনগণ পক্ষে থাকবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন খায়রুল কবির খোকন। তিনি আজ রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপি’র আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ১৯ জুলাই নরসিংদী কারা বিদ্রোহ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জুলাই চেতনা সবচেয়ে বেশি আমরা নিজেদের হৃদয়ে অন্তরে ধারণ করি। বর্তমান বিরোধী দল তারা আবার নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা বলছেন যে, এই সরকারের যদি জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করেন, তাহলে বিগত সরকারের পরিণতি হবে। আরে ভাই, আপনারা অতীত ইতিহাসের দিকে তাকায় দেখেন আপনারা কী করেছেন। আর বিএনপি আর আওয়ামী লীগকে যদি এক কাতারে এক পাল্লায় মাপতে চান, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। কোথায় আছেন আপনারা বুঝতে পারছেন না আপনারা।

খায়রুল কবির আরও বলেন, আমরা একসাথে আন্দোলন করেছি। বিগত দিনের ১৭ বছর আন্দোলন মূল্যায়নে আপনারা কতটুকু ভূমিকা রেখেছেন জনগণ জানে আমরাও জানি। কী করেছেন আপনারা? তারপরও আমরা একসাথে মিলেছি দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা শপথ করেছি মহান জাতীয় সংসদে। আমরা সেইভাবে আগাতে চাই। এখন যদি বিএনপিকে প্রতিপক্ষ ভেবে ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা জুলাই সনদকে আপনারা ইস্যু করেন, আপনারা বলেন যে গণভোট গণরায় আমরা যদি বাস্তবায়ন না করি তাহলে আমরা মাঠে নামব এবং এই সরকারকে পদত্যাগ করে দিতে বাধ্য করবেন, তাহলে বিএনপি কি এই এরশাদের জাতীয় পার্টি, না আওয়ামী লীগের গৃহপালিত দল? জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই দল। এই দলের বিরুদ্ধে কথা বলবেন হিসাব করে বলবেন।

জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা বিএনপি’র সহ-সভাপতি এম.এ জলিল, এড. বাছেদ ভুইয়া, একেএম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, আবু সালেহ চৌধুরী, ফারুক উদ্দিন ভুইয়া, আকবর হোসেন, খবিরুল ইসলাম বাবুল, বিজি রশীদ নওশের, রবিউল ইসলাম রবি, আমিনুল হক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হোক টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পড়ুন : টেস্ট-ওয়ানডেতে হারের পর জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন