বিজ্ঞাপন

ট্রফি বিতরণ অনুষ্ঠানে ট্রাম্পের অদ্ভুত আচরণ

২০২৬ বিশ্বকাপের ফাইনাল শেষে ট্রফি বিতরণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ ঘিরে আলোচনা শুরু হয়েছে। স্পেনের অধিনায়ক রদ্রির হাতে ট্রফি তুলে দেওয়ার পরও তিনি কিছুক্ষণ মঞ্চে অবস্থান করেন। পরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাকে মঞ্চের এক পাশে সরে যেতে ইঙ্গিত দেন।

বিজ্ঞাপন

রোববার নিউইয়র্কের বাইরে ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচ শেষে ট্রফি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ট্রফি গ্রহণের পর স্পেনের খেলোয়াড়রা শিরোপা উদযাপনের প্রস্তুতি নিলেও ট্রাম্প কিছু সময় মঞ্চে দাঁড়িয়ে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এ সময় স্পেনের অধিনায়ক রদ্রি তাকে সরে যাওয়ার ইঙ্গিত দেন। তবে তিনি সঙ্গে সঙ্গে মঞ্চ ত্যাগ করেননি।

পরে ইনফান্তিনো এগিয়ে এসে ট্রাম্পকে মঞ্চের এক পাশে নিয়ে যান। এরপরও তিনি স্পেনের খেলোয়াড়দের কাছাকাছি অবস্থান করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

এদিকে আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে ট্রাম্পের করমর্দন হয়নি। ঘটনাটিও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

অন্যদিকে ট্রফি বিতরণ অনুষ্ঠানের আগে মাঠে প্রবেশের সময় ট্রাম্প ও ইনফান্তিনো স্টেডিয়ামের একাংশের দর্শকের দুয়োধ্বনির মুখেও পড়েন।

পড়ুন: টানা ৯ রাত ইরানে মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন