বিজ্ঞাপন

শতাধিক যাত্রী নিয়ে গায়ানা উপকূলে ডুবল ফেরি

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে ১১৬ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। দুর্ঘটনার পর এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও বহু যাত্রী নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

দেশটির ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ নৌ দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (১৭ জুলাই) গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত ১৫ শিশুসহ ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নিখোঁজদের উদ্ধারে বড় পরিসরে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে শনিবার বিকেল প্রায় ৩টা ১৫ মিনিটে গায়ানার রাজধানী জর্জটাউন থেকে তেলসমৃদ্ধ এসেকুইবো অঞ্চলের পোর্ট কাইতুমার উদ্দেশে যাত্রা শুরু করে এমভি বারিমা নামের ফেরিটি। এসেকুইবো অঞ্চলটি ভেনেজুয়েলার সীমান্তের কাছাকাছি অবস্থিত।

রাত ১১টার কিছু পর বিপদসংকেত পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। এতে গায়ানা ডিফেন্স ফোর্সের কোস্ট গার্ড ও এয়ার কর্পসের পাশাপাশি বেসরকারি উড়োজাহাজ, মাছ ধরার নৌযান এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

পড়ুন: বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন