মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর বিওপির অভিযানে ২০ হাজার টাকা মূল্যের ৫০ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে ৪৭ বিজিবি।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিজিবি।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রামকৃষ্ণপুর বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার নিচপাড়া মাঠে অভিযান চালায়। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২০ হাজার টাকা।
উদ্ধারকৃত স্কাফ সিরাপ গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন: ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ
আর/


