গাজীপুর জেলা পুলিশের আয়োজনে রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় গাজীপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন থানার সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম (পিপিএম)-কে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত করা হয়।
গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন শ্রেষ্ঠ ওসির হাতে সম্মাননা তুলে দেন তাঁর কর্মদক্ষতার প্রশংসা করেন। এ সময় তিনি জেলার সব থানার কর্মকর্তাদের জনবান্ধব পুলিশিং, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, পেশাদারিত্ব জনগণের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেন।
জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, ওয়ারেন্ট তামিলে সাফল্য, জনবান্ধব পুলিশিং সামগ্রিক কর্মদক্ষতার মূল্যায়নে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম (পিপিএম) এ সম্মাননা অর্জন করেন।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবেশন) চৌধুরী ফেরদৌস জামিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহা, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক, ফাঁড়ির ইনচার্জ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পড়ুন : স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণে আজ বৈঠক
সা/


