চীনের শেনঝেন শহরে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড (IEO) ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। অর্থনীতি, ফাইন্যান্স ও বিজনেস কেস ভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষ এই প্রতিযোগিতায় অংশ নেয় ৫৭টি দেশের শিক্ষার্থীরা।
জাতীয় দলের সাফল্যের নেতৃত্ব দিয়ে ফারাবিদ বিন ফয়সাল অর্জন করেন ব্রোঞ্জ পদক, এবং জাইফ বিন মোর্শেদ হয়ে ওঠেন গ্লোবাল চ্যাম্পিয়ন। তিনি প্রথমবারের মতো আয়োজিত ‘আইইও ইয়ুথ টক (IEO Youth Talk)’-এ প্রথম স্থান অর্জন করেন। যোগাযোগ দক্ষতা, সমালোচনামূলক চিন্তাশক্তি ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁর এই সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য।
একইসঙ্গে, অর্থনীতি শিক্ষায় নিরবচ্ছিন্ন অবদান, আন্তর্জাতিক অংশগ্রহণ ও ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডের পক্ষ থেকে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডকে (BDEO) প্রদান করা হয় ‘স্পেশাল ইন্টারন্যাশনাল রিকগনিশন অ্যাওয়ার্ড’, যা বৈশ্বিক অর্থনীতি শিক্ষায় বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্বেরই প্রতিফলন।
বাংলাদেশ দলের প্রতিযোগীবৃন্দ:
• ফারাবিদ বিন ফয়সাল – ব্রোঞ্জ পদকজয়ী – মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল (ধানমন্ডি শাখা)
• জাইফ বিন মোরশেদ – গ্লোবাল চ্যাম্পিয়ন (প্রথম স্থান), আইও ইয়ুথ টক – মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (গুলশান শাখা)
• ফারিহা তাসনিম – মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (গুলশান শাখা)
• প্রান্ত ঘোষ – মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল (ধানমন্ডি শাখা)
• ফাইয়াদ সালেহীন আহমেদ – স্কলাস্টিকা (দ্বাদশ শ্রেণি)
পড়ুন : রাজধানীর মিরপুরে আতশবাজি বিস্ফোরণে দগ্ধ ৪
সা/


