নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শমসের চেয়ারম্যান ও বেলাল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার রামরায়পুর দিঘীরপাড় উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
উদ্বোধনী খেলায় সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাব ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দল অংশগ্রহণ করে। খেলায় ৪-১ গোলে জয় পায় চাঁপাইনবাবগঞ্জ জেলা দল।
শৈলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হক, নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্না-আহবায়ক আমিনুল হক বেলাল, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিউল আজম টুটুল, বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক প্রমুখ।
আয়োজকরা বলেন, মাদক মুক্ত সুস্থ্য জাতি গঠন এবং তৃণমূল পর্যায়ে খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে মরহুম শমসের চেয়ারম্যান ও বেলাল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে বিভিন্ন জেলার ৮টি দল অংশগ্রহণ করছে।
পড়ুন : ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল
সা/


