বিজ্ঞাপন

হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

২০২৭ সালের হজ পালনের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের পর নির্ধারণ করা এসব প্যাকেজের মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ দুটির ঘোষণা দেন।

হজ প্যাকেজ-১: এই প্যাকেজের আওতায় হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মদিনায় মারকাজিয়া এলাকায় থাকার সুযোগ পাবেন তারা।

এ প্যাকেজের হজযাত্রীদের মিনায় জোন-২ এলাকায় তাঁবুর ব্যবস্থা থাকবে। পাশাপাশি মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানের সময়কাল হবে ৩৫ থেকে ৪০ দিন।

হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী): তুলনামূলক কম খরচের এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে হোটেলে আবাসনের ব্যবস্থা করা হবে। মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে থাকার ব্যবস্থা থাকবে।

এই প্যাকেজে মিনায় জোন-৫ এলাকায় তাঁবুর ব্যবস্থা করা হবে। মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।

হোটেলের দূরত্ব ২ কিলোমিটারের বেশি হলে সৌদি সরকারের নিয়ম অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে। এ প্যাকেজের জন্য খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

এ ছাড়া অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেডেশন এবং শর্ট প্যাকেজ সুবিধা গ্রহণের সুযোগ থাকবে।

পড়ুন: আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে ফিফা, নিষেধাজ্ঞার শঙ্কা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন