বিজ্ঞাপন

কালিয়াকৈরে দুই কর্মকর্তার বদলি, চার নবাগত কর্মকর্তার যোগদান উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুই কর্মকর্তার বদলিজনিত বিদায় এবং চার নবাগত কর্মকর্তার যোগদান উপলক্ষে বর্ণাঢ্য বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কালিয়াকৈর অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায়ী কর্মকর্তারা হলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিক আহম্মদ ফাতাহ এবং পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার প্রবীর সরকার।

নবাগত কর্মকর্তারা হলেন সহকারী কমিশনার (ভূমি) মিজ শামসুন নাহার শিলা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজ শামীমা আখতার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিজ সালমা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংকের নবনিযুক্ত কর্মকর্তা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কালিয়াকৈর অফিসার্স ক্লাবের সভাপতি এ. এইচ. এম. ফখরুল হোসাইন।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, বিদায়ী কর্মকর্তারা নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে কালিয়াকৈরের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের এ অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে তিনি নবাগত কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় কাজ করার আহ্বান জানান।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, নবাগত কর্মকর্তাদের দক্ষ নেতৃত্বে কালিয়াকৈরের ভূমি, যুব উন্নয়ন, আনসার-ভিডিপিসহ বিভিন্ন সরকারি সেবার মান আরও গতিশীল হবে।

পড়ুন:মানিকগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন