বিজ্ঞাপন

মহাসড়কে হানিফ বাসে মাদকের চালান, সাড়ে ৯ হাজার ইয়াবাসহ আটক-৪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে র‍্যাব-১১-এর পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতিকে আটক করা হয়েছে। আটকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে কক্সবাজার থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র‍্যাব।

বিজ্ঞাপন

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সদর কোম্পানির একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে রাফি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় হানিফ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা চারজনের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন— কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব ডুমখালী এলাকার মো. রুবেল (৩০) ও তার স্ত্রী মোছা. হীরামনি (২৬), এবং কক্সবাজারের ঈদগাঁও থানার পূর্ব গজালিয়া এলাকার নুরুল ইসলাম (২১) ও তার স্ত্রী ফাহিমা জান্নাত (২০)।

র‍্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।

এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পড়ুন:আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন