বিজ্ঞাপন

দিনাজপুরে বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর স্ত্রীর নাম মোসাম্মৎ সাবিনুর -গোলাপি স্বামী মোহাম্মদ সাদ্দাম হোসেন ৬ নং নিজপাড়া ইউনিয়ন এর সম্পর্ক এলাকায় শ্বাসরোধ করে হত্যাচে*ষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বীরগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

বিজ্ঞাপন

অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকেই অতিরিক্ত ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। সর্বশেষ গত ১৮ জুলাই যৌতুকের টাকা না দেওয়ায় তাকে মারধর এবং গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত স্বামীর কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন: সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন