বিজ্ঞাপন

পরিবেশ সর্তক করছে, সামনের দিন ভয়াবহ হবে”চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউএনও

ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ফটিকছড়ি সরকারি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। এ সময় তিনি বলেন, পরিবেশ বিপর্যয় সন্নিকটে। বর্ষায় বৃষ্টি নেই, বৃষ্টি শুরু হলে বন্ধ হয়না। শীত নেই, খরা বেড়ে যাচ্ছে। সবমিলিয়ে বুঝা যায় পরিবেশ আমাদের বার বার সংকেত দিচ্ছে, সামনের দিন হবে ভয়াবহ। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় চারা রোপন করতে হবে, পাশাপাশি বৃক্ষনিধন রোধ করতে হবে৷
ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্নার সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক। প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম মডার্ণ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান একেএম মহিউদ্দিন আজম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ও কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল আজম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় বক্তব্য দেন- সাংবাদিক রফিকুল আলম চৌধুরী, ফখরুল ইসলাম চৌধুরী, এমরান হোসেন ফরহাদ, নাছির উদ্দীন, আহমেদ এরশাদ খোকন, মোস্তফা কামরুল হোসেন, শাহনেওয়াজ নাজিম, আব্দুল মন্নান, ফজলুল করিম ও মোঃ তারেক।

বিজ্ঞাপন

পড়ুন:কালিয়াকৈরে দুই কর্মকর্তার বদলি, চার নবাগত কর্মকর্তার যোগদান উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন