বিজ্ঞাপন

সিরাজগঞ্জে যমুনার ভাঙ্গণে নিঃস্ব শতবর্ষী রহিতন নেছাকে খাদ্য সামগ্রী প্রদান

সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গণে নিঃস্ব শতবর্ষী রহিতন নেছাকে ভাতাকার্ড, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সারমিন তার নিজ কার্যালয়ে তাকে ভাতাকার্ডের ব্যবস্থা ও খাদ্য সামগ্রী প্রদান করেন।

এ সময় সেখানে উপস্থিত শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন শতবর্ষী রহিতন নেছাকে নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও রহিতন নেছাকে একটি ঘর প্রদান সহ অন্যান্য সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন ইউএনও।

জানা যায়, চলতি বর্ষা মৌসুমের শুরুতেই ধীতপুর গ্রামের হতদরিদ্র শতবর্ষী রহিতন নেছার বসতঘর যমুনা নদীতে বিলিন হয়ে যায়। ফলে তিনি এক মেয়ে নিয়ে ভাঙ্গণকবলিত এলাকায় মানবেতর জীবনযাপন করছিলেন।

এ খাদ্য সামগ্রী প্রদানকালে শতবর্ষী রহিতন নেছা শেষ জীবনে এসে সরকারি এ সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সারমিনকে প্রাণভরে দোয়া করেন ও কৃতজ্ঞতা জানান।

পড়ুন : চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন