বিজ্ঞাপন

নেতানিয়াহু ইস্যুতে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানাকে সমর্থন করলেও, সেটি কার্যকর করার স্বাধীন আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটি প্রশাসনের নেই বলে জানিয়েছেন শহরটির মেয়র জোহরান মামদানি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। এ বিষয়ে খবর প্রকাশ করেছে আলজাজিরা।

ভিডিও বার্তায় মামদানি বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ গণহত্যার স্থপতি’ বলে উল্লেখ করেন।

তিনি জানান, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা সিটির পক্ষে সম্ভব কি না, তা প্রযোজ্য আইন অনুযায়ী তার প্রশাসন পর্যালোচনা করেছে। তবে সেই পর্যালোচনায় দেখা গেছে, এ ধরনের পরোয়ানা বাস্তবায়নের ক্ষমতা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের রয়েছে।

তবে আইনি সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরার পাশাপাশি নিজের অবস্থানও স্পষ্ট করেন মামদানি। তিনি বলেন, ‘আমি সমানভাবে একটি বিষয় পরিষ্কার করতে চাই—বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা মুক্তভাবে ঘুরে বেড়ানো অন্য কোনো যুদ্ধাপরাধীকে নিউইয়র্ক সিটিতে কোনো স্বাগত জানানো হবে না।’

এর আগে মামদানি বলেছিলেন, তিনি নেতানিয়াহুকে গ্রেফতারের বিষয়টি বিবেচনা করছেন। তার ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সফরকালে ইসরাইলি নেতাকে গ্রেফতার করা হবে না। ট্রাম্পের সেই বক্তব্যের পরই মামদানির এই সর্বশেষ মন্তব্য সামনে এলো।

উল্লেখ্য, গাজায় ইসরাইলের গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

পড়ুন: লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন