রাজশাহীর চারঘাট উপজেলার শ্রীখন্ডি নামক গ্রামে এক কিশোরী গন ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে চারঘাট মডেল থানার মামলা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ২১ তারিখ আনুমানিক রাত ৮টায় ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগীর তথ্যমতে, ওই কিশোরী স্থানীয় মসজিদে আরবি পড়ে বাড়ি ফিরছিল। ওই সময পথে মধ্যে কিছু বখাটে পাশ্ববর্তী পাট ক্ষেতের ভিতরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
অভিযুক্তরা হলো, মোঃ লিমন ইসলাম (২২), পিতা- মোঃ আনোয়ার হোসেন, মোঃ শিটু (১৮), পিতা- মোঃ জাহাঙ্গীর আলম এবং মোঃ শিবা (১৬), পিতা- মোঃ সাবিবুর রহমান। তারা সবাই শ্রীখণ্ডী এলাকার বাসীন্দা।
চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ জানায়, ওই ভুক্তভোগী কিশোরী কিছু দিন পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার স্বামী বর্তামন ঢাকায় কোন এক গার্মেন্টসে চাকুরী করছে।
বুধবার সকালে ভুক্তভোগী ও তার পরিবার থানায় উপস্থিত হয়ে মামলা রুজু করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে। অভিযুক্তদের আটকের চেষ্টা করছে পুলিশ।
পড়ুন : প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক আজ
সা/


