বিজ্ঞাপন

রেগে গিয়ে ওয়েটপেপার ছুড়ে মারলেন বিচারক, শিক্ষানবিশ আইনজীবী আহত

গোপালগঞ্জে আদালত চলাকালে বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ আইনজীবী আহত হয়েছেন৷

বিজ্ঞাপন

আজ বুধবার (২২ জুলাই) বেলা ১২ টার দিকে গোপালগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত -২ এ বিচারকার্য চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা বারোটার দিকে ওই আদালত চলাকালে এজলাসের ভিতর অনেক বহিরাগতরা কথাবার্তা ও হৈচৈ করছিলেন । এসময় আদালতের বিচারক সুজন মিয়া বেশ কয়েকবার থামতে বলেন। কিন্তু তারা কথাবার্তা না থামালে এক পর্যায়ে বিচারক রেগে গিয়ে সামনে থাকা পেপার ওয়েট ছুড়ে মারেন। এসময় এজলাসের ভিতর থাকা সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ আইনজীবীর মাথায় গিয়ে লাগে। এতে ওই শিক্ষানবিশ আইনজীবী আহত হয়। পরবর্তী সহকর্মী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

আহত শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানা বলেন, আমি ওই সময় এজলাসে উপস্থিত ছিলাম। এসময় এজলাসের ভিতর বহিরাগতরা কথাবার্তা ও হৈচৈ করছিলেন। এসময় বিচারক বেশকয়েকবার থামতে বলেন। কিন্তু না থামায় তিনি পেপার ওয়েট ছুড়ে মারেন। এসময় পেপার ওয়েটটি আমার মাথায় এসে লাগে। এতে আমি আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়ে নিচে পড়ে যাই। এসময় আমার সহকর্মীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

আইনজীবী খাদিজা আক্তার লিপি বলেন, বিচার চলাকালে এজলাসের ভিতর বহিরাগতরা কথা বলছিলেন। এতে তিনি রাগান্বিত হয়ে পেপার ওয়েট ছুড়ে মারলে আমাদের এক সহকর্মী শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় গিয়ে লাগে। এতে সাবিহা গুরুতর আহত হয়। যেখানে তিনি বিচার করার জন্য বসছে সেখানে যদি তিনি অপরাধ করে বসেন তাহলে সেটা মেনে নেওয়া যায় না। আমরা এটার সঠিক বিচার চাই।

গোপালগঞ্জ জেলা জজ আদালতের জিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ্যডভোকেট এম এ আলম সেলিম বলেন আদালত চলাকালে গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এজলাসে অনেক কথাবার্তা হচ্ছিল। এতে বিচারক আইনজীবীদের কথা শুনতে পাচ্ছিল না। এতে বিচারক রেগে গিয়ে বহিরাগতদের উদ্দেশ্যে পেপার ওয়েট ছুড়ে মারেন। এতে আমাদের একজন শিক্ষানবিশ আইনজীবী আহত হন। বিষয়টি আমরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে জানিয়েছি। তিনি আমাদের আমাদের আশ্বস্ত করেছেন আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে।

পড়ুন:স্ক্রিপ নেটিং সিদ্ধান্ত বাতিলসহ ৮ দফা দাবিতে বিএসইসিকে স্মারকলিপি

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন