ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নের গজারিয়া জেবুন্নেছাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। এতে ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতির আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলম মাসুদকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।
২২ জুলাই বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এর সই করা গজারিয়া জেবুন্নেছাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক আব্দুল মমিন মজুমদারকে সচস্য সচিব, খোরশেদ আলমকে অভিভাবক প্রতিনিধি ও এ.জেড.এম আলমগীরকে শিক্ষক প্রতিনিধি করা হয়।
এডভোকেট মোহাম্মদ ইউসুফ আলম মাসুদ বলেন, এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় আমানত। আমি বিশ্বাস করি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুশাসন, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।
আমার লক্ষ্য হবে একটি নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার মেধা ও সম্ভাবনার সর্বোচ্চ বিকাশের সুযোগ পাবে।
পড়ুন:আনোয়ারায় বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ
ইমি/


