বিজ্ঞাপন

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে : নাসির উদ্দিন পাটোয়ারী

জাতীয় নাগরিক পাটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, ২৪-এর আন্দোলনে জীবন দিয়ে যাওয়া মানুষগুলোর খুনিদের টাকার বিনিময়ে ছাড়িয়ে নিচ্ছেন বিএনপি’র নেতাকর্মীরা। খুনিদের রক্ষার জন্য তারা ট্রাইবুনালে পছন্দের লোক বসিয়েছে। তারা ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান এমন মসজিদ কমিটি পর্যন্ত তারা দখলে নিয়েছে।

আমরা বলেছিলাম আবু সাইদের রক্তের উপর দাড়িয়ে বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম চলবে না। তারা আমাদের ও আবু সাইদের স্বপ্ন ভঙ্গ করেছে। দেশের ৭০ ভাগ মানুষের গণভোটের বিরুদ্ধে গিয়ে তারা শেখ হাসিনার সংবিধান, মুজিবীয় সংবিধান ও ভারতীয় বাস্তবায়নে কাজ করছে। ২শ আসন পেয়ে বিএপির পাখির মতো পাখনা গজিয়েছে। আমরা বলতে চাই বাংলাদেশে সংস্কার যদি না হয় তাহলে আকাশে ওড়ার পাখনা ভেঙ্গে পড়বে।

তিনি আজ বিকেলে দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা এনসিপি আয়োজিত সভায় এসব কথা বলেন।

সভায় আর বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আকতার হোসেন এমপি, এনসিপির উত্তারাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য এনসিপি’র যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে কুড়িগ্রাম জেলা শহরের কলেজমোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্তর থেকে দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

পড়ুন : পিকআপ চালকের ইটের আঘাতের ৩১ দিন পর পাম্প কর্মচারীর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন