বিজ্ঞাপন

ডিএমপির দুই থানার ওসি বদলি

রাজধানীর দুই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে দুই থানার বর্তমান ওসিকে ডিএমপির পৃথক ইউনিটে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়। নতুন ওসি দেওয়া থানা দুইটি হলো- কাফরুল ও ভাসানটেক থানা।

আদেশ অনুযায়ী, ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলামকে কাফরুল থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া, ডিবির সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলামকে ভাসানটেক থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, কাফরুল থানার বর্তমান ওসি মো. সাজ্জাদ হোসেনকে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে এবং ভাসানটেক থানার বর্তমান ওসি মো. আসলাম হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

পড়ুন : দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন