রাজশাহীর পুঠিয়ায় গভীর রাতে ফসলি জমির টপসয়েল কাটা বন্ধে অভিযান চালাল উপজেলা প্রশাসন।
বুধবার (২২ জুলাই) রাত ১০.৩০ টা থকে রাত ১.৩০টা পর্যন্ত শিলমাড়িয়া ইউনিয়নের বদোপাড়া ও নান্দিপাড়া এলাকায় অভিযান পরিচারনা করে।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস এর নেতৃত্বে অভিযান পরিচালনা হয়।
প্রশাসনের উপস্থিতির টের পেয়ে মাটি কাটার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটায় ব্যবহৃত চারটি এস্কেভেটর যান্ত্রিক ভাবে অকেজো করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ফসলি জমির টপসয়েল কাটার কাজও।
উপজেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে কৃষিজমির টপসয়েল কাটা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। পাশাপাশি, অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তনেরও কোনও সুযোগ নেই।
প্রশাসনের এক আধিকারিক বলেন, কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ার ফলে একদিকে যেমন জমির উৎপাদন ক্ষমতা কমছে, অন্যদিকে পরিবেশের উপরও পড়ছে বিরূপ প্রভাব। তাই মাটি কাটার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
পুঠিয়া উপজেলা প্রশান জানিয়েছে, কৃষিজমির টপসয়েল কাটা এবং অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
পড়ুন : দিল্লিতে তীব্র হচ্ছে আন্দোলন, দ্রুত বিচার আদালতের ঘোষণা মোদির
সা/


