বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিকের ইন্তেকাল

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

মরহুম মোহাম্মদ সাইফুল মালিক ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচে ২০১৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনে তিনি কুমিল্লা, ফেনী এবং সিআইডি হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে পালন করেছেন ।

তিনি ১৯৮১ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মুকিমাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন।

মরহুমের জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ডিএমপি, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে মরহুমের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। তাঁকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

মরহুমকে আগামীকাল শুক্রবার বাদ জুমা তাঁর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পড়ুন: বিশ্বকাপে ‘ম্যাচ পাতানোর’ কোনো প্রমাণ পায়নি ফিফা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন