বিজ্ঞাপন

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক হলেন কাজী রওনাকুল ইসলাম টিপু

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট্রের ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবেশ ও বন বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুকে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০২০ এর ধারা ১৯(২) অনুযায়ী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবেশ ও বন বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু কে ০১(এক)বছর মেয়াদে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে গ্রেড-২ পদপর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

কাজী রওনাকুল ইসলাম টিপু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি (ভিপি) ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তিনি পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব আছেন।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় যুবলীগের মিছিল, পুলিশ বলছে ছড়ানো ভিডিওটি পূর্বের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন