বিজ্ঞাপন

মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে হবে: রবিন

বর্তমানে স্কুল কলেজের শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত। নব্বই দশকে ছাত্র অবস্থায় আমরা শিরদাঁড়া সোজা করে কম্পিউটার শিখতাম। আর এখনকার ছেলে-মেয়েরা মাথা নিচু করে মোবাইল চালায়। এ আসক্তি থেকে আমাদের সন্তানদের বের করে আনতে হবে। মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে হবে। দাবা আমাদের ধৈর্য্য ও চিন্তাশক্তি বাড়ায়। জীবনে চলার পথে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। তাই ওদের দাবা খেলায় উৎসাহ দিন।

শুক্রবার (২৪ জুলাই) সকালে নাহার চেস একাডেমির দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন।

তিনি আরও বলেন, দাবা শুধু একটি খেলা নয়, এটি ধৈর্য, কৌশল ও দূরদর্শিতার অনন্য শিক্ষা। জীবনের মতোই এখানে প্রতিটি চাল ভেবেচিন্তে দিতে হয়, কারণ একটি ভুল সিদ্ধান্ত পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।

তিনি বলেন, “দাবার বোর্ডে রাজা বাঁচানোই লক্ষ্য, আর জীবনের বোর্ডে সততা ও ধৈর্য ধরে রাখাই সবচেয়ে বড় জয়।”

নাহার চেস একাডেমি সম্পর্কে প্রধান অতিথি বলেন- আজকের অনুষ্ঠানে না এলে আমি বুঝতে পারতাম না নারায়ণগঞ্জে নাহার চেস একাডেমি শিশু-কিশোরদের দাবা প্রতিভা বিকাশে এতো দীর্ঘ সময় ধরে কতো কাজ করছে। বাংলাদেশের দাবাঙ্গণে নতুন নতুন কৃতি দাবাড় সৃষ্টিতে নাজমুল হাসান রুমি এবং নাহার চেস একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আমাদের জেলার মুখ উজ্জ্বল করছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

জাতীয় দাবা বিচারক ও দাবা প্রশিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর চেয়ারম্যান এডভোকেট শাহানাজ জামান, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও লেখক সাব্বির আহমেদ সেন্টু এবং ডাক্তার ফারহানা রায়হান খেয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী ও দাবানুরাগী এডভোকেট আবু রায়হান।

আলোচনা পর্ব শেষে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে নাহার চেস একাডেমি আয়োজিত বিগত চারটি দাবা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। এগুলো হল- স্বাধীনতা দিবস দাবা প্রতিযোগিতা, বৈশাখী দাবা প্রতিযোগিতা এবং এনসিএ দ্বিতীয় মেডেল দাবা প্রতিযোগিতার সিনিয়র ও জুনিয়র গ্রুপ।

নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুলের ক্ষুদে বিজয়ী দাবাড়রা আজ অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছে। এদের মধ্যে রয়েছে- বিবি মরিয়ম গার্লস হাই স্কুল এন্ড কলেজের নুসরাত হাসান নাবা, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ফারহান হাসিন, সমাদ্রীত সাম্য, হেরিটেজ স্কুলের ইয়ামিন ফিয়াজ সমৃদ্ধ, রুদ্রনীল সাহা, নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের শৌণক সাহা ও শরণ্যা সাহা। দাবায় সেরা ক্ষুদে দাবাড়ুর সম্মাননা পেয়েছে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির রূপান্তর সৌর। নাহার চেস একাডেমির বিশেষ সম্মাননা প্রদান হয় একাডেমির প্রথম দাবা শিক্ষার্থী ডাক্তার ফারহানা রায়হান খেয়াকে। অনুষ্ঠানটি আজ সকালে শহরের আমলাপাড়াস্থ নাহার চেস একাডেমির ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ানের স্মরণে দোয়া মাহফিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন