বিজ্ঞাপন

শুধু রোপণ নয়, সঠিক পরিচর্যায় গাছ আমাদের অবলম্বন হতে পারে : প্রতিমন্ত্রী অমিত

যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার মেয়াদ আরও দুইদিন বাড়লো। শুক্রবার বিকেলে মেলার সমাপনী হওয়ার কথ থাকলেও অংশগ্রহণকারীদের অনুরোধে মেলার সময় দুইদিন বৃদ্ধি করা হয়েছে।

শুক্রবার বিকালে যশোর টাউন হল ময়দানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘোষণা দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বৈরি আবহাওয়ার কারণে ব্যবসায়রী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অনুরোধে রোববার পর্যন্ত মেলা চলবে।

বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা করেছে। তিনি দেশবাসীকে বৃক্ষরোপণ অভিযানে উদ্বুদ্ধকরণ করছেন। একটি সন্তানের একটি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। আমরা সন্তানকে যেভাবে পরম যত্নে বড় করি। সেভাবে গাছ পরিচর্যা করতে হবে। সন্তান যেমন আমাদের অবলম্বন। তেমনি শুধু রোপণ নয়, সঠিক পরিচর্যা করলে গাছ আমাদের অবলম্বন হতে পারে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যশোর জিলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সামাজিক বনবিভাগ যশোরের প্রধান অমিতা মণ্ডল প্রমুখ।

অনুষ্ঠানে বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

গত ১৮ জুলাই থেকে যশোর টাউন হল ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের উদ্যোগে সপ্তাহবাপী মেলার আয়োজন করা হয়েছে। এতে ৩২টি স্টল অংশ নিয়েছে। শুক্রবার মেলা শুরু হওয়ার কথা থাকলেও ২দিন বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : কার্ডের খেলা বন্ধ করে প্রকৃত কর্মসংস্থান নিশ্চিত করুন: নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন