বিজ্ঞাপন

৬ সেপ্টেম্বর এমইউজের দ্বি-বার্ষিক নির্বাচন

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন এবং ৫ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

সভায় গঠিত নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহেরকে। সদস্য হিসেবে রয়েছেন দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান এবং খুলনা গেজেট পত্রিকার সহ-সম্পাদক মো. আনিস উদ্দিন।

এছাড়া সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ সদস্যদের মতামত গ্রহণ করা হয়।

পড়ুন:মৃত্যুর ৪৭ বছর পরও দর্শকের হৃদয়ে উত্তম কুমার

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন