বিজ্ঞাপন

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: কর্ণাটকের মুখ্যমন্ত্রী

ভারতের বহুল আলোচিত ‘নিট’ প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলন প্রত্যাহার করছেন না শিক্ষার্থীরা। এবার তাদের আন্দোলন ও দাবি-দাওয়ার প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ডি কে শিবকুমার।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জুলাই) কর্ণাটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলে শিবকুমার জানান, শিক্ষার্থীদের সব উদ্বেগ ও দাবির পূর্ণাঙ্গ সমাধান না হওয়া পর্যন্ত কংগ্রেস তাদের আন্দোলনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

গণতান্ত্রিক অধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিবাদ ও আন্দোলন গণতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীরা যে ন্যায়সংগত দাবি নিয়ে মাঠে নেমেছে, তার পূর্ণাঙ্গ সমাধান না হওয়া পর্যন্ত আমরা থামব না।’

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কংগ্রেসসহ বিরোধী দলগুলো এখন আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে জোর দিচ্ছে।

সূত্র: দ্য হিন্দু

পড়ুন: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন