বিজ্ঞাপন

কুড়িগ্রামে ২২ বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

‎সীমান্তে চোরাচালান প্রতিরোধে গত ২৪ ঘণ্টায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩১ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, জিরা, গাছের গুঁড়ি, অবৈধ কারেন্ট জাল, গবাদিপশুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।
‎শনিবার ২৫ জুলাই কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসিস্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

‎‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি বৃদ্ধি এবং বিশেষ অভিযান পরিচালনার ফলে এসব চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস, বিপুল পরিমাণ জিরা, গাছের গুঁড়ি, নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল এবং গবাদিপশুসহ অন্যান্য চোরাচালানি সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা।

‎বিজিবি জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তপথে সংঘটিত অন্যান্য অপরাধ দমনে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রাখা হয়েছে।

‎প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকার সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ঘোষিত জিরো টলারেন্স’নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও আরও জোরালোভাবে অভিযান পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন

‎পড়ুন : কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন