বিজ্ঞাপন

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে কাওসার হোসেন (২৫) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের সম্মান (রসায়ন) শ্রেণির তৃতীয় বর্ষের ছাত্র।

আজ শনিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের পুকুরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কুষ্টিয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে কাওছারের মৃতদেহ উদ্ধার করেন।

নিহত কাওসার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলাম পাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। কুষ্টিয়া শহরের উদিবাড়ি এলাকায় ভাড়া বাসায় বাবা মায়ের সঙ্গে বসবাস করতেন।

নিখোঁজ কলেজ ছাত্রের বন্ধু শাওন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তারা কয়েকজন বন্ধু ডিসি পার্কের পুকুরে গোসলে নামেন। তারা পুকুরের একপাশ থেকে সাঁতরে আরেক পাশে যান। পরে পেছনে তাকিয়ে দেখেন কাওসার মাঝ বরাবর এং ‘বাঁচাও; বাঁচাও’ বলে চিৎকার দিচ্ছেন। এ অবস্থায় শাওন দ্রুত গিয়ে বন্ধু কাওসারকে টেনে তোলার চেষ্টা করেন। ওরে এক পর্যায়ে তারা দুজনেই তলিয়ে যান। এরপর শাওন বন্ধুকে ছেড়ে পানির উপরে উঠে আসেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, পুকুরে ডুবে নিখোঁজের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী উদ্ধার কার্যক্রমের পর উদ্ধার কাউসারকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রামে ডিবির অভিযানে ৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন