বিজ্ঞাপন

আশুলিয়ায় দীর্ঘ ১৭ বছরের আইনি লড়াই : জমির দখল ফিরে পেলেন ভুক্তভোগী পরিবার

দীর্ঘ ১৭ বছর পর অবশেষে নিজেদের জমির দখল ফিরে পেয়েছেন আশুলিয়ার এক ভুক্তভোগী পরিবার। গতকাল ঢাকার যুগ্ম জেলা জজ, অতিরিক্ত আদালতের বিচারক ভিক্টোরিয়া চাকমা এ মামলায় একতরফা ডিক্রি দেন। আজ সকালে আনুষ্ঠানিকভাবে ওই জমি ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মামলার বাদীরা হলেন— মো. মোহার আলী, এবাদুল্লাহ, নুরুল ইসলাম, জুয়েল ও কোহিনুর। তারা হাজী নজর আলীর উত্তরসূরি। অন্যদিকে বিবাদীদের মধ্যে ছিল সিনহা ইন্টিগ্রেটেড বিজনেস সার্ভিস লিমিটেড, আতাউর রহমান আতা মিয়া ও সেলিম মোল্লা।

আদালত সূত্রে জানা যায়, আশুলিয়ার বড় আশুলিয়া মৌজার এস.এ. খতিয়ান নং ৫৮, দাগ নং ৬৩২, ১১৯০ ও ১১৯১— মোট ১০৯.৭৫ শতাংশ জমির মালিকানা ঘোষণা ও দখল পুনরুদ্ধারে এই ডিক্রি দেওয়া হয়।

ভুক্তভোগী পরিবার জানায়, দীর্ঘ ১৭ বছর ধরে তারা এই জমি ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে আসছিলেন। এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা রাব্বিসহ কয়েকজন এই জমি দখল করে রেখেছিলেন বলে তাদের অভিযোগ।

রায় পাওয়ার পর আজ সকালে অ্যাডভোকেট মো. মাইনুদ্দিন ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ভুক্তভোগী পরিবারকে জমি বুঝিয়ে দেওয়া হয়। এতে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তারা। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, আজ দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে।

এবিষয়ে, বিবাদী পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে কারাগারে হত্যা মামলার আসামি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন