রাজশাহীর চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ মাহবুবর রহমান গত ২২ জুলাই সদ্য যোগদান করেছেন। তিনি যোগদানের পরেই মাদকের সাথে আপোষ মিমাংসা হবে না বলে জানিয়েছেন।
শনিবার রাত ৮টার সময় থানা কার্যালয়ে তিনি সর্ব প্রথম উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
ওই সময় তিনি সাংবাদিকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তবে গুরুত্ব দিয়েছেন মাদকের নির্মূলের উপরে। তিনি বলেছেন যেকোন ঘটনার সঙ্গে মাদকাসক্ত ব্যাক্তিদের যুক্ত থাকার অভিযোগ পাওয়া যায়।
নেশার টাকা যোগান দিতে গিয়ে নেশাগ্রস্ত ব্যাক্তিরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তারা হত্যাসহ নানা রকম অসামাজিক কাজে লিপ্ত হয়।
এই অপরাধ যগতের সঙ্গে যারাই জড়িত তাদের নিস্তার নেই। তবে সাংবাদিক সহ সমাজের সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় চারঘাট প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও নাগরিক টিভি জেলা প্রতিনিধ ওবায়দুল ইসলাম রবি, প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, থানা প্রেসক্লাবের সম্পাদক আবুল কালাম আজাদ সনি, চারঘাট প্রেসক্লাবের সম্পাদক শাহীনুর রহমান সুজনসহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পড়ুন : রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী


