বিজ্ঞাপন

কালিয়াকৈরের বোয়ালীতে ১৮ লাখ টাকায় দুই তলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামে জেলা পরিষদের অর্থায়নে ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য দুই তলা বিশিষ্ট শ্রীপুর বাইতুল কবীর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৬ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।

জানা গেছে, ২০২৬-২০২৭ অর্থবছরে জেলা পরিষদ, গাজীপুরের অর্থায়নে ১৮ লাখ টাকা ব্যয়ে আধুনিক নকশায় দুই তলা বিশিষ্ট মসজিদটি নির্মাণ করা হবে। তবে ভিত্তিফলকে প্রাথমিকভাবে ৩ লাখ টাকা উল্লেখ থাকলেও প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ১৮ লাখ টাকা।
নির্মাণ শেষে মসজিদটিতে একসঙ্গে কয়েকশ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে শ্রীপুরসহ আশপাশের ৫ থেকে ৭টি গ্রামের মুসল্লিরা একটি বড় জামে মসজিদের দাবি জানিয়ে আসছিলেন। নতুন মসজিদের নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গাজীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব এম. আনোয়ার হোসেন, চাপাইর ইউনিয়ন বিএনপির নেতা শওকত ইমরান, নজরুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মসজিদটি নির্মিত হলে শ্রীপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মুসল্লিদের একসঙ্গে জামাতে নামাজ আদায়ের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি এটি এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধান অতিথির বক্তব্যে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শ্রীপুর বাইতুল কবীর জামে মসজিদ নির্মাণের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।

সরকারি অর্থের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহারের মাধ্যমে এ ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পড়ুন:বিতর্কের পর দুর্দান্ত প্রত্যাবর্তন, জোড়া গোল নেইমারের

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন