চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ।
রোববার (২৬ জুলাই) সকাল থেকে হরতালের সমর্থনে উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও টায়ারে আগুন দিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই নারায়ণহাট, দাঁতমারা, শান্তিরহাট, হেয়াঁকো, চিকনছড়া ও বাগানবাজার এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, শিক্ষা প্রতিষ্ঠান, ফার্মেসি ও ক্লিনিক খোলা রয়েছে।
হরতালের কারণে ফেনী-খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়ক এবং পেলাগাজি দিঘী-হেয়াঁকো সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন এসব সড়কের যাত্রীরা।
পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
আর/


