নওগাঁর বদলগাছী উপজেলায় খারিতে গোসল করতে নেমে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কার্তিকাহার গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, নুর ইসলাম (২২) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং সুমাইয়া আক্তার বদলগাছীর কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, আজ দুপুরে কার্তিকাহার খারিতে গোসল করার জন্য প্রথমে পানিতে ঝাঁপ দেয় নুর ইসলাম। ঝাঁপ দেওয়ার কিছু পর তাকে পানিতে দেখতে না পেয়ে তার স্ত্রী সুমাইয়া আক্তারও পানিতে ঝাঁপ দেয়। এরপর দুইজনেই পানির নিচে তলিয়ে যায়। এর কিছুক্ষন পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাদেরকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
ওসি আরও জানান, আপাতত মরদেহ হাসপাতালে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের লোকজন আসলে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পড়ুন:সোনারহাট উচ্চ বিদ্যালয়ে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা
ইমি/


