বিজ্ঞাপন

জয়পুরহাটে শ্রমিক নেতাকে হত্যা, জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

জয়পুরহাট জেলা অটো-রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় শহরের পাঁচুরমোড়ে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি শফিকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক শ্রমিক অংশ নেন।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা জানান, গত ২৩ জুলাই দুর্বৃত্তরা মাহমুদুল হাসানকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে। এতে তার বুকে ও পেটে গুরুতর জখম হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলে আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিক্ষুব্ধ শ্রমিকরা অবিলম্বে এ হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাবলু হোসেন, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সাবেক সাধারণ সম্পাদক মুসা সরকার ও রোড সেক্রেটারি সানোয়ার হোসেন প্রমুখ।

পড়ুন:সোনারহাট উচ্চ বিদ্যালয়ে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন