বিজ্ঞাপন

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে ক্রীড়া সামগ্রী দিল ‘স্বপ্নিল সমৃদ্ধি-৯৭’

শুধু লেখাপড়ায় নয়, ক্রীড়াঙ্গনেও দীর্ঘদিন ধরে সাফল্যের স্বাক্ষর রেখে আসছে দক্ষিণ চট্টগ্রামের শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়। সেই ক্রীড়া ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘স্বপ্নিল সমৃদ্ধি-৯৭’ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করেছে।

বিজ্ঞাপন

রোববার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান শিক্ষক এ.টি.এম. তোহার হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. রাজিবুল ইসলাম রানা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ফয়সাল চৌধুরী, মাঈনুল হোসেন নোমান ও আবদুস ছালাম জুয়েল, সাধারণ সম্পাদক শাহরিয়ার মোহাম্মদ ওমায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম শাহেদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার কুতুব উদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক খোরশেদ আলী মানিক, সাংস্কৃতিক সম্পাদক হামেদ হাসান, প্রকাশনা সম্পাদক ফয়সাল সোহান এবং সদস্য বেলায়েত হোসেন।

সংগঠনের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, ক্রিকেট ব্যাট, ক্রিকেট বল ও স্টাম্প, ব্যাডমিন্টন সামগ্রী, দাবা খেলার সরঞ্জাম, ফুটবল নেট, ভলিবল নেট, ব্যাডমিন্টন নেট, হ্যান্ডবল নেটসহ বিভিন্ন ক্রীড়া উপকরণ প্রদান করা হয়।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পীযূষ কান্তি পাল, ক্রীড়া শিক্ষক নিজাম উদ্দিন, সিনিয়র শিক্ষক আবদুল মোতালেব, সরজিত দাশ গুপ্ত, নুরুল আবছার, শাহজাদী বিলকিস আক্তার, মাহবুবুর রহমান, শাহনাজ বেগম, মো. শরীফ, মোশফিকা কারনাঈন, অন্তরা দাশ ও মুহাম্মদ আবু ছিদ্দিকসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বিদ্যালয়ের ক্রীড়া ঐতিহ্য ধরে রাখতে এবং শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করতেই প্রাক্তন শিক্ষার্থীদের এই উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিদ্যালয়ের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম. তোহা শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগ গ্রহণ করায় ‘স্বপ্নিল সমৃদ্ধি-৯৭’-এর সদস্যদের ধন্যবাদ জানান এবং বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এই সহযোগিতা শিক্ষার্থীদের ক্রীড়া চর্চায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

পড়ুন:সোনারহাট উচ্চ বিদ্যালয়ে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন