বিজ্ঞাপন

সোনারগাঁও থানায় আড়াই মাস, তারপরই বদলি ওসি গোলাম সারোয়ারের

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। চট্টগ্রাম থেকে সোনারগাঁও থানায় যোগদানের মাত্র আড়াই মাসের মাথায় পুলিশ সদরদপ্তর তাকে বদলির আদেশ দিয়েছে। রোববার (২৬ জুলাই) অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ জারি করা হয়।
এর আগে গোলাম সারোয়ার চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের মে মাসে তিনি সোনারগাঁও থানার দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে স্থানীয় কয়েকজন রাজনীতিকের সঙ্গে যোগসাজশ করে মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওঠে। এছাড়া বিস্ফোরক আইনের মামলায় এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তার দেখানো এবং এক প্রবাসফেরত ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ নিয়েও তিনি আলোচনায় আসেন।
তবে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানিয়েছেন, এটি পুলিশ সদরদপ্তরের প্রশাসনিক সিদ্ধান্ত। তিনি বলেন, বদলির সুনির্দিষ্ট কারণ জেলা পুলিশকে জানানো হয়নি।
আগামী ১ আগস্টের মধ্যে গোলাম সারোয়ারকে রংপুর রেঞ্জে যোগদান করতে হবে। একই সময়ে সোনারগাঁ থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন:সোনারহাট উচ্চ বিদ্যালয়ে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন